দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ওমানে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির মার্কিন দূতাবাস। দেশটির দুকম শহর ও মুসানদাম গভর্নরেটে অবস্থানরত মার্কিন নাগরিকদের যতটা সম্ভব নিজ নিজ বাসস্থান, হোটেল বা নিরাপদ কোনো স্থাপনার ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, দুকম ও মুসানদামে অবস্থানরত নাগরিকদের জানালা থেকে দূরে থাকতে এবং নিরাপত্তার স্বার্থে বাইরে চলাচল সীমিত রাখতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। নাগরিকদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া হবে।
এদিকে, যারা মধ্যপ্রাচ্য ছাড়তে চান, তাদের জন্য যুক্তরাষ্ট্র সরকার সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছে দূতাবাস। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রস্থান ব্যবস্থা ও সর্বশেষ তথ্য সরবরাহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করল দেশটির দূতাবাস।
সূত্র: আল-জাজিরা
/অ